স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গত ২৪ ঘন্টায় স্বাস্হ্যকর্মীসহ আরও ৪ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।
এ নিয়ে জগন্নাথপুরে মোট আক্রান্ত সংখ্যা ১৩১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৩,জন।
আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।
আক্রান্তদের মধ্যে পৌরসভায় ১জন, কলকলিয়া ইউনিয়নে ১জন, পাটলী ইউনিয়নে ১জন, ও চিলাউড়া হলদিপুরে ইউনিয়নে ১জন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply