1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামী গ্রপ্তার

  • Update Time : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১৩১৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার প্রধান আসামী নুরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে সিলেটর বিশ্বনাথ উপজেলার দশঘর (পশ্চিম নোয়াগাঁও) গ্রামের উজির উদ্দিনের ছেলে।
 মঙ্গলবার আসামীকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গেল বছরের ২১ নভেম্বর বসতবাড়িতে গরু ঢুকাকে কেন্দ্রে করে উপজেলার মিরপুর ইউনিয়নের লহরী গ্রামের আশক আলীর ছেলে সুজন মিয়ার উপর অতর্কিত হামলা করে পাশ্ববর্তি সিলেটর বিশ্বনাথ উপজেলার দশঘর (পশ্চিম নোয়াগাঁও) গ্রামের সিরাজ উদ্দিনের পক্ষের লোকজন।
হামলায় সুজন মিয়া গুরুতর আহত হলে, তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সুজন মিয়া মারা যান।
পরে জগন্নাথপুর থানায় আশক আলী বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার পর থেকে আসামীরা পালাতক রয়েছেন। মামলা দায়েরের পর দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। আরো দু’জন আদালতে জামিনের জন্য হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারের পাঠায়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে কারাগারের পাঠানো হয়েছে। বাকি ছয় আসামীকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।##

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com