স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর হাড়ীকোনা গ্রামের”হাজী আছকির হোসেন কোরেশী এন্ড হাজ্জাহ সৈয়দা আরবুননেছা ট্রাস্টের উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় গৃহবন্দি দরিদ্র ও কর্মহীন অসহায় ১২০ টি পরিবারের মাঝে
নগদ ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে বাড়ী বাড়ী প্রত্যেক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
অর্থ প্রদানে সার্বিক ব্যবস্থাপনা ছিলেন হাজী আজহার কোরেশী ও সায়েস্তা কোরেশী। এবং বিতরন কালে উপস্থিত ছিলেন আলতাফ কোরেশী, আসাদ কোরেশী, জয়নুল কোরেশী, গুলজার কোরেশী, সৈয়দ রাজ্জাক মিয়া, সৈয়দ সারজান আহমদ তালহা, দিদার কোরেশী, তৌফিক কোরেশী সহ স্হানীয় লোকজন।
Leave a Reply