1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ৩০০ আনসার ভিডিপি সদস্য পেল খাদ্য সহায়তা

  • Update Time : শনিবার, ৯ মে, ২০২০
  • ৮৫১ Time View

স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষে সিলেট রেঞ্জের রেঞ্জ পরিচালক ও সুনামগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট এর নির্দেশনায় আনসার ভিডিপি সদস্যাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। শনিবার উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব নিশ্চিত করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জগন্নাথপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কমকর্তা অরুন কান্তি পাল, প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব প্রমুখ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, দেশের করোনাসংক্রমনের দুর্যোগময় মুহূর্তে আনসার সদস্যরা নানাভাবে কাজ করছেন। স্বাস্থ্য বিধি মেনে সবাই কে সচেতন থাকতে তাদের ভূমিকা রয়েছে। তিনি বলেন, সাম্প্রতিককালে বোরোধান কাটায় আনসার ভিডিপি সদস্যরা স্বেচ্ছাশ্রমে নিরলসভাবে কাজ করছেন। তাদের পাশে জগন্নাথপুর উপজেলা পরিষদ রয়েছে উল্লেখ করে বলেন, আনসার সদস্যদের প্রতিটি অসহায় পরিবারে খাদ্য সহায়তা প্রদান করতে হবে। এজন্য উপজেলা পরিষদ তাদের পাশে থাকবে।
পরে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩০০ আনসার ভিডিপি সদস্যদের খাদ্য সহায়তা হিসেবে চাল,ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com