1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

জগন্নাথপুরে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন

  • Update Time : শনিবার, ৬ অক্টোবর, ২০১৮
  • ২৩৬ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তিনদিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েেেছ।
শনিবার বিকেলে উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একামেডী সুপারভাইজার অরূপ রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, সহকারী পুলিশ সুপার সার্কেল মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামসু উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, উপজেলা মহিলা কর্মকর্তা পাপিয়া নাহিন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
পরে শিক্ষার্থীদের অংশ গ্রহণ কুইজ প্রতিযোতিায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়ায় মেলায় অংশ নেয়া ৩৭টি স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যৌথভাবে উপজেলা সমবায় ও বিদ্যুৎ অফিস, ২য় উপজেলা মহিলা অধিদপ্তর ও ৩য় হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, উপজেলা প্রশাসনের উদ্যোগে সারাদেশের ন্যায় গত বৃহস্পতিবার আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com