স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নারায়নগঞ্জ ও লালবাগ থেকে আগত ৫ ব্যক্তিকে আজ বুধবার হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ।
জগন্নাথপুর থানা পুলিশ জানায় করোনাভাইরাস সংক্রমনের এই সময়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর আব্দুল খালিকের বাড়িতে তিন ছেলেকে নিয়ে তার মেয়ে ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসেন। তারা হোম কোয়ারেন্টিন না মেনে অবাধে ঘোরাঘুরি করার খবর পেয়ে পুলিশ তাদেরকে বুঝিয়ে হোম কোয়ারেন্টিনে নিশ্চিত করে। অপরদিকে পৌর এলাকার ইসহাকপুরে এলাইছ মিয়ার বাড়িতে ঢাকার লালবাগ থেকে আগত আরো দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) আফছার আহমদ জানান, খবর পেয়ে আমরা আগতদের বাড়িতে গিয়ে তাদের প্রত্যেক কে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছি।
Leave a Reply