1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

জগন্নাথপুরে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

  • Update Time : সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ২৩৮ Time View

স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সুনামগঞ্জের
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যাগে ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

আজ সোমবার সকল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনায়
সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম।
এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান
বিজম কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুদন ধর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।
সভায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী খায়রুন বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে কল্পনা বেগম, সফল জননী নারী হিসেবে বিন্দু রানী ধর, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী জাহানারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সে ক্যাটাগরিতে ফারজানা আক্তার কে সংবর্ধনা প্রদান করা হয়।
#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com