স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে পাঁচ সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) লাশ উদ্ধারের পর সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক লিপাছ মিয়ার স্ত্রী কুহিলা বেগম (৩৭) গতকাল মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের লোকজনের সঙ্গে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
আজ বুধবার সকালে পরিবারের লোকজন তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শন (এসআই) আতিকুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন, পাঁচ সন্তানের জননী ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।
Leave a Reply