বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার সামনের রাস্তা দিয়ে নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় অস্থায়ী জগন্নাথপুর থানা ভবনের সামনের জগন্নাথপুর-রানীগঞ্জ-আঞ্চলিক মহাসড়ক দিয়ে একটি প্রাইভেটকারে করে(যার নং ঢা-মেট্রো-গ-১১-৯১৪১) বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি নিয়ে যাওয়ার সময় জগন্নাথপুর থানা পুলিশ গাড়িটি আটক করে। এসময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন সিলেটের ওসমানীনগর থানার সিকন্দরপুর গ্রামের মতৃ মতিন মিয়ার ছেলে ইমন মিয়া (৩০) ও বালাগঞ্জের ইলাশপুর গ্রামের মৃত আজাদ মিয়ার ছেলে ফজলুর রহমান (২৮)। আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা ওসমানিনগর থেকে জগন্নাথপুরের রানীগঞ্জ বাজারের উদ্যেশ্যে ২ লাখ ১০ হাজার পিছ ভারতীয় বিড়ির চালান নিয়ে যাচ্ছিল বলে অভিযানে অংশ নেয়া জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামানমনি জানিয়েছেন। জব্দকৃত বিড়ির বাজার মূল্যে তিন লাখ টাকা বলে তিনি জানান।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply