1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

জগন্নাথপুর দুই ‘চিহিৃত চোর’ গ্রেপ্তার, টিভি উদ্ধার

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫১ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে গৃহবধূর বসত ঘর থেকে স্বর্নালংকারসহ আসবাবপত্র চুরির মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি যাওয়া একটি স্মার্ট টিভি উদ্ধার করে পুলিশ।
আজ রোববার (৭ জুন) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীনগর নোয়াপাড়া গ্রাম থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, রানীনগর নোয়াপাড়া গ্রামের কাছা মিয়ার ছেলে মিঠু মিয়া (২৪) ও একই এলাকার আছাব মিয়ার ছেলে ছামির মিয়া সাব্বির (১৯)।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ মে রানীনগর নোয়াপাড়া গ্রামের গৃহবধূ পারভিন বেগমের বসত ঘরের জানালা ভেঙে ঘরে থাকা স্বর্নালংকারসহ প্রায় ২ লক্ষাধিক টাকার আসবাবপত্র চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে, গত বৃহস্পতিবার (৪ জুন) মামলাটি রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার সাহা বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি তদন্ত করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক প্রমাণ পায়। ওই দুই জনের বিরুদ্ধে এলাকায় আরও চুরির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাদের তথ্যমতে চুরি যাওয়া একটি স্মার্ট টিভি জব্দ করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারে আমরা কাজ করছি।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com