1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৪০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে চার্জ থেকে গাড়ি খোলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লালু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২ জুন) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লালু মিয়া ওই গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই বৃদ্ধ লালু মিয়া তার ছেলের ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) গাড়িটি চার্জ থেকে খোলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com