1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরে নতুন আক্রান্ত দুইজন হোম আইসোলেশনে

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬১৭ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত দুইজন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।

আক্রান্তরা হলেন পৌরশহরের জগন্নাথপুর বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা একজন এবং ভবানীপুর এলাকায় একজন।

গতকাল সোমবার   ( ২০ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১০৫ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ  হয়েছেন ৯৭। অপর আক্রান্তদের মধ্যে একজন সিলেটে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।  অপরাপর ৭জন হোম আইসোলেশনে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com