স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পরে আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট প্রয়োগ।
সরেজমিনে দেখা যায়, পৌরশহরের ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসার ভোটে কেন্দ্র সকাল থেকেই ভোটাররা তাদের ভোট দেওয়ার জন্য সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়ান।সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ভোট দেওয়া শুরু হয়। তবে ভোটার সংখ্যা কম পরিলক্ষিত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ভোটার ২৮হাজার ৫৫৯ তারমধ্যে পুরুষ ভোটার ১৪৩৩৮ নারী ভোটার ১৪২২১ জন। ভোট
কেন্দ্র ১১টি, নির্বাচনে দায়িত্ব পালনে মাঠে আছেন ১০ জন ম্যাজিষ্ট্রেট, প্রিসাইডিং কর্মকর্তা ১১ জন সহকারী প্রিসাইডিং ৭২ জন পুলিং কর্মকর্তা ১৪৪ জন।
সহকারী রির্টানিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানকে জানান, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে।
প্রসঙ্গত,, মেয়র পদে উপনির্বাচনে চারজন প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply