স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযুদ্ধের সংগঠক উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হারুনুর রশীদ হিরন মিয়ার আজ ২২তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে হারুনুর রশিদ হিরণ মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসুচি পালিত হবে। শুক্রবার বেলা দুইটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া মিলাদ ও দোয়া মাহফিল, শিরনি বিতরণ করা হবে।
স্মৃতি সংসদের সভাপতি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া জানান, হারুনুর রশিদ হিরণ মিয়া গণমানুষের প্রাণ পুরুষ ছিলেন। প্রয়াত এই
রাজনৈতিক পুরোধা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসুচি পালন করব।
প্রসঙ্গত, ২০০০ সালের ২ ডিসেম্বর পৌরশহরের ইকড়ছই এলাকার বাসিন্দা হারুনুর রশিদ হিরণ মিয়া মারা যান। তিনি তৎকালিন সদর ইউনিয়ন পরিষদের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৯ সালে ইউনিয়ন পরিষদকে বিলুপ্ত করে পৌরসভা রূপান্তরিত হলে ওই সময় জগন্নাথপুর প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। জগন্নাথপুরে আওয়ামী লীগ বিকশিত করতে তাঁর অবদান অনস্বীকার্য।