1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন রেড জোন ঘোষনা, কাল থেকে লকডাউন

  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৫৬৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছেই চলছে। গত ২৪ ঘন্টায় এ উপজেলায় সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জেলা প্রশাসক এর নির্দেশনায় জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন কে রেড জোন চিহিৃত করা হয়েছে।

কাল মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা ও সৈয়দপুর শাহারপাড়ায় আংশিক লকডাউন কার্যকর করা হবে।

ওই দিন সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ঔষধের দোকান ও নিত্যপণের দোকানপাট খোলা থাকবে। বিকেল ৪টার
পর থেকে শুধু ঔষধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে।

আজ সোমবার ( ১৫ জুন) ‘ইউএনও জগন্নাথপুর’ অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এসব তথ্য জানা গেছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সম্প্রতি জগন্নাথপুরে করোনা আক্রান্ত সংখ্যা দিন দিন বাড়ছে। জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলায় মোট করোনায় আক্রান্ত ৪৯ জন। এরমধ্যে সুস্থ ৮ জন হয়েছেন বলে তিনি জানান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, সরকারী সিদ্ধান্তের আলোকে সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে জগন্নাথপুরের পৌরসভা এলাকা এবং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌরসভা এবং সৈয়দপুর শাহারপাড়ায় আংশিক লকডাউন কার্যকর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com