স্টাফ রিপোর্টার -জগন্নাথপুর পৌর সভার মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া এর সমর্থনে পাটলী ইউনিয়নের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আওয়ামী লীগ নেতা আনা মিয়া ও পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমশেদ মিয়া তালুকদার এর উদ্যাগে মঙ্গলবার বিকেলে পৌর এলাকার নৌকার সমর্থনে এক বিশাল শোডাউন ও সভা অনুষ্ঠিত হয়। পৌর এলাকার কেশবপুর থেকে শুরু করে শেরপুর পর্যন্ত নৌকা নৌকা ধ্বনি তোলে হয়। দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোডাউন শহরে প্রদক্ষিণ করে।
পরে স্হানীয় মাহিমা রেষ্টুরেন্টের হল রুমে পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জমশেদ মিয়া তালুকদার এর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী পাটলী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনা মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ইউনিয়ন পরিষদের সদস্য খালেদ আহমেদ প্রমুখ
সভায় আনা মিয়া বলেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আগামী ১০ অক্টোবর মেয়র পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া কে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানান।
Leave a Reply