1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

জগন্নাথপুর বাজারে লবন নিয়ে গুজব

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ২৪৫ Time View

স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের পেঁয়াজের ঝাঁঝ কাটতে না কাটতে হঠাৎ করে লবনের দাম বৃদ্ধির খবর পেয়ে বাজারে লবন নিয়ে লংকাকান্ড দেখা দেয়। আজ রাতে হঠাৎ করে জগন্নাথপুরে ছড়িয়ে পড়ে লবণের দাম বৃদ্ধি পাবে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন  ছুটে এসে ৫ থেকে ১০ কেজি করে লবণ ক্রয় করে নিয়ে যায় এ সুযোগে ব্যবসায়ীরা ৩৫ টাকা কেজির লবন ৪০ থেকে ৫০/৬০ টাকা কেজিতে বিক্রি করেন।শুরু হয় তোলপাড়। অনেকেই বস্তাভর্তি লবন নিয়ে বাড়িতে মজুূদ করেন।

জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী রজত গোপ জানান হঠাৎ করে রাতে দেখা যায় বাজারের ভূষিমালের দোকান গুলোতে  ক্রেতাদের ভীড়।খোঁজ নিয়ে জানতে পারি লবনের দাম বৃদ্ধির গুজবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে জগন্নাথপুর বাজারের ভূষিমালের একজন  ব্যবসায়ী সুদন পাল জানান হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ায় ক্রেতারা লবন কিনতে ভীড় করেন।আসলে লবনের দাম বৃদ্ধি কিংবা সংকটের বিষয়টি গুজব।আমি ক্রেতাদের বুঝিয়ে দোকান বন্ধ করে চলে আসি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, লবন নিয়ে গুজবের খবর পেয়েছি।এ বিষয়ে খোঁজ খবর নিয়ে যারা গুজব রটাচ্ছে ও বেশী দামে লবন বিক্রি করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com