1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

জগন্নাথপুর সরকারি কলেজের সাত শিক্ষক সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন

  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩২৩ Time View

স্টাফ রিপোর্টার- সরকারিকৃত কলেজের আরো ৭৮ জন শিক্ষককে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি  ডিগ্রি কলেজের ৭ জন শিক্ষক রয়েছেন। তাঁরা হলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের ইংরেজির প্রভাষক শিক্ষক নিশি কান্ত দাস,রাষ্ট্র বিজ্ঞান  প্রভাষক মোহাম্মদ আব্দুর রউফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান,অর্থনীতির প্রভাষক সুরঞ্জিত কুমার সেন, সমাজ বিজ্ঞানের প্রভাষক অশেষ কান্তি দে, রসায়নের প্রভাষক মোঃ সামসুল আলম চৌধুরী,প্রাণিবিদ্যার  প্রভাষক মোহাম্মদ নিয়াজ আহমেদ।
রোববার তাদের অস্থায়ী নিয়োগ দিয়ে  আলাদা প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সরকারিকৃত বঙ্গবন্ধু কলেজ, সুনামগঞ্জের জগন্নাথপুরের সরকারিকৃত জগন্নাথপুর ডিগ্রি কলেজ ও সিলেটের বালাগঞ্জের সরকারিকৃত বালাগঞ্জ ডিগ্রি কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ৮ আগস্ট সরকারি করা হয়। আর সুমানগঞ্জের তাহিরপুরের সরকারিকৃত বাদাঘাট কলেজ ২০১৮ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর ও রাঙ্গামাটির লংগদুর সরকারিকৃত লংগদু সরকারি মডেল কলেজ ২০২০ খ্রিষ্টাব্দে ৩০ জুলাই সরকারি করা হয়েছিলো। কলেজ সরকারিকরণের তারিখ থেকে শিক্ষকরা অস্থায়ী নিয়োগ পেয়েছেন। শিক্ষকদের ‘সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্মীকরণ বিধিমালা-২০১৮’ অনুসারে অস্থায়ী নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগ প্রজ্ঞাপনে মন্ত্রণালয় বলছে, আত্তীকরণ বিধিমালা অনুসারে কর্তৃপক্ষের সন্তোষজনক প্রতিবেদন ও পিএসসির সুপারিশের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি স্থায়ী করা হবে। কলেজে আত্তীকৃত কোনো শিক্ষক বদলি হতে পারবেন না বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাদেরকে নন ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com