1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

জগন্নাথপুর-সিলেট সড়কে সরাসরি বাস চলাচল শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ১১৭৯ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর-বিশ্বনাথ (জগন্নাথপুর-সিলেট) সড়কের জগন্নাথপুর উপেজলার আটঘর এলাকায় ভেঙে যাওয়া বিকল্প সংযোগ সড়কের মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। ফলে আজ বৃহস্পতিবার ( ৯ জুলাই) থেকে ওই সড়কে সরাসরি যান চলাচল শুরু হয়েছে।

জগন্নাথপুরের পরিবহন শ্রমিক নেতা নিজামুল করিম জানান, সিলেট বিভাগীয় শহরের সঙ্গে জগন্নাথপুর উপজেলাবাসীর যোগাযোগের প্রধান সড়ক জগন্নাথপুর-সিলেট সড়কের একটি বিকল্প সংযোগ সড়ক ঙেড়ে যাওয়ায় গত ১০ দিন ধরে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ছিল। তবে ক্ষতিগ্রস্থ স্থানে সংস্কার কাজ শেষ হওয়ায় আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার জানান, সড়কের ক্ষতিগ্রস্থ স্থানে মেরামতের কাজ শেষ হওয়াতে ধরনের যানবাহন চলাচল করছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলের দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার মীরপুরের আটঘর এলাকায় বিকল্প সংযোগ সড়কের একাংশ ধসে পড়ে সরাসরি যান চলাচল বিঘ্নিত ঘটে। এতে করে জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্থারহীন থাকা সড়কটি সংস্কার কাজের জন্য পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে দিয়ে বিকল্প সংযোগ সড়ক করা হয় আটঘর এলাকায়। কাজের মান নিন্মমানের হওয়াতে সংযোগ সড়কের একাংশ ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবি একটি ভারী মালবাহী ট্রাক সড়ক দিয়ে যাওয়ার পথে সংযোগ সড়কের একাংশ ধসে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com