1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

জাতীয় শোক দিবসে জগন্নাথপুরে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৬৮৫ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যােগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৫ আগষ্ট) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

সকাল ১১ টার দিকে সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, সহসভাপতি আব্দুল কাইয়ুম মসাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুবেদ খান, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি উপজেলা যুবলীগ লীগের দপ্তর বিষয়ক সম্পাদক দিলদার হোসেন দিলু, সাধারণ সম্পাদক ফজলে এলাহী হামজা, সিনিয়র সহসভাপতি তারিফ উদ্দিন, সহসভাপতি জাবেদ মিয়া, আইয়বুর রহমান, যুগ্ম সম্পাদক সুয়েব আহমদ,হাসীন আহমদ, অন্যান্য সদস্যদের মধ্যে ইমরান, জাহিদ, মাসুদ,জুবের, নাজিম, মুনাঈম,মামুন,ফারহান, সুমন,তুহিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com