1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

ঢাকা থেকে বাগময়না গ্রামে আসা ৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০
  • ৮২১ Time View

স্টাফ রিপোর্টার -সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে নারায়ণগঞ্জ, ঢাকা ও ভৈরব থেকে আগত ৫ জনকে আজ শুক্রবার রাতে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে গ্রামবাসী। গ্রাম লকডাউন থাকায় বাগময়না আটহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্হা করা হয়।খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্হলে গিয়ে তাদেরকে কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেন।
বাগময়না গ্রামের বাসিন্দা রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান,গ্রামের সর্বস্তরের মানুষের সিদ্ধান্তে আমাদের গ্রাম লকডাউন চলছে। এরমধ্যে আজ শুক্রবার রাতে গ্রামে আসেন ৫ ব্যক্তি।তাঁরা গ্রামে প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা প্রদান করা হয়। পরে গ্রামবাসী সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের বন্ধ থাকা আটহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে প্রয়োজনীয় খাদ্য স্যানিটাইজ সামগ্রী,ইন্টারনেট সুবিধাসহ অন্যান্য আনুসাঙ্গিক সকল সুবিধা প্রদান করে ১৪দিনের জন্য কোয়ারিন্টিনে রাখা হয়।
এসময় গ্রামের বাসিন্দা সালিশ ব্যক্তিত্ব ও রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি সুন্দর আলী ,কাপ্তান মিয়া, লিলু মিয়া মো.আব্দুল তাহিদ জুয়েল, সাহানুর আহমেদ, বেলাল মিয়া, পিয়ার মিয়া, শাহ আলম ও আলিফ উদ্দিন উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস,আই) অনুজ কুমার দাশ জানান, ঢাকা থেকে বাগময়না গ্রামে আসা ৫ ব্যক্তিকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com