1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক

তাহিরপুর সীমান্তে চোরাই কয়লা আটক করেছে বিজিবি

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ ৮-বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির টহল দল তাহিরপুর সীমান্তের চাঁনপুর ও টেকেরঘাট সীমান্ত থেকে ১৩ হাজার ৭ শত, ৫০ টাকা মুল্যের ১.১ মেঃ টন ভারতীয় চোরাই কয়লা জব্দ করেছেন। টেকেরঘাট ও চাঁনপুর বিওপির বিজিবির অভিযানে শনিবার রাতে বিনা শুল্কে চোরাই পথে নিয়ে আসা এসব কয়লা রবিবার জব্দ তালিকা করা হলেও বিজিবির ঐ দু’টি অভিযানে এর সাথে জড়িত কোন চোরাচালানীকে আটক করতে পারেনি। স্থানীয় এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত চোরাচালানী হান্নান, আলী রহমান ওরফে ইয়াবা সাগর, চোরাচালানী জাহাঙ্গীর ও কালা কামালের নেতৃত্বে একদল চোরাচালানী প্রায় রাতেই অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে বিনা শুল্কে চোরাই কয়লা নিয়ে আসলেও রহস্যজনক কারনে বিজিবির নজর এড়িয়ে বীরদর্পেই চালিয়ে যাচ্ছে তাদেও চোরাই কয়লার রমরমা বাণিজ্য। ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানিয়েছেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরণের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে বিজিবি বিশেষ অভিযান পরিচালনা সহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com