জগন্নাথপুর২৪ ডেস্ক::
ধর্মপাশা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের জনৈক পারুলের বাড়ির নিকট থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন- জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে লাল চাঁন, ভাটি লালপুর গ্রামের মৃত করিমের ছেলে জুয়েল মিয়া এবং ধর্মপাশা উপজেলার শান্তিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আক্তার হোসেন।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।