স্টাফ রিপোর্টার::
দেশব্যাপি অব্যাহত গণধর্ষণ, নির্যাতনের প্রতিবাদে জগন্নাথপুরে তরুণ প্রজন্মের ব্যানারে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) বাদ আসর স্থানীয় হাসপাতাল পয়েন্টে এই কর্মসুচী পালন করা হয়। মাওলানা আব্দুল হাই আল হাদীর সভাপতিত্বে ও হাফিজ সৈয়দ হাবীব সালেহ, তোফায়েল আহমদ কামরান এবং সৈয়দ গুলজার আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ আফসার উদ্দিন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রাহমান চৌধুরী, সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার সিনিয়র উস্তাদ মুফতি সৈয়দ শামীম আহমদ, হরিহরপুর মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা এমদাদ খান, হবিবপুর মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল মোমিন জাহানপুরী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রাহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি মাওলানা সাজ্জাদুর রহমান সাজাওয়ার,
হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল হান্নান, মাওলানা সৈয়দ সুহাইল আহমদ,মাওলানা সাঈদ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মারজান ফিদাউর, মাওলানা আবিদ সরদার, মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা মাহফুজ আহমদ, মাওলানা সাজ্জাদুর রহমান সুজাদ, মাওলানা আবু তাহের, হাফিজ ইব্রাহিম খলিল, হাফিজ বুরহান উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নাছির তালুকদার, সাজ্জাদ আহমদ, ইয়াকুব আহমদ, সৈয়দ আরিফ, শিহাব আহমদ শামসুল হক, ইনামুল হক প্রমুখ। পরে মাওলানা আব্দুল মালিকের মোনাজাত পরিচালনার মাধ্যমে কর্মসুচী শেষ হয়।
Leave a Reply