1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নবীগঞ্জে কসবায় আবারো খুন বাড়ি-ঘরে হামলা॥আহত ১০ গ্রামে পুলিশ মোতায়েন

  • Update Time : শনিবার, ৬ জুন, ২০১৫

রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের আলোচিত কসবা গ্রামে প্রতিপক্ষের হামলায় আজিজুল ইসলাম (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। হত্যাকান্ডের পর পরই বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ১০জন মহিলা আহত হয়েছেন। জানা যায়,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কসবা গ্রামের পঞ্চায়েত পক্ষের ফারুকগং ও স্বপনগংদের মধ্যে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ,হামলা,লুটপাট,অগ্নিসংযোগ,নারী নির্যাতনসহ সহ খুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত বছরের প্রথম দিকে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দিন গ্রামের পার্শ্ববর্তী বিবিয়ানা নদী থেকে স্বপনগংদের পক্ষের ৩ জনের লাশ ভেসে উঠে। পরে লাশ ৩টি উদ্ধার করে পুলিশ। গত শুক্রবার সিলেট র‌্যাব ৯ এর এএসপি মাঈন উদ্দিন চৌধুরী কসবা গ্রামে অভিযান চালিয়ে উক্ত ট্রিপল মার্ডার মামলার ৩নং আসামী ফারুক আহমদ ও ছমির হোসেনকে গ্রেফতার করেন। এর জের ধরে গতকাল বিকেল ৫টার সময় স্বপন এর পক্ষের আজিজুল ইসলাম স্থানীয় বান্দের বাজার থেকে বাড়ি যাবার পথে আটককৃত পঞ্চায়েত পক্ষের ফারুক মিয়ার ভাই ইছারসহ ৮/১০জন আজিজুলকে নাদামপুর গ্রামের পাশে আটক করে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। গুরুতর আহত আজিজুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথিমধ্যে আজিজুলের মৃত্যু হয়। এদিকে ঘটনার পর পরই ইছার,মাহমুদগংদের নেতৃত্বে পঞ্চায়েত পক্ষের লোকজন স্বপনগংদের বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় বাড়ি-ঘরে পুরুষ শুন্য থাকায় মহিলাদের উপর হামলা করা হয়। এ সময় ১০জন মহিলা আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল বাতেন খাঁন আজিজুলের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, গ্রামে পুলিশসহ অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। মামলা দায়ের করা হলে আসামী গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com