1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নবীগঞ্জে বেড়াতে এসে জগন্নাথপুরের যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত, আহত ১

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ১১৫৬ Time View

নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা:
নবীগঞ্জে মোটার সাইকেল দুর্ঘটনায় খেলু মিয়া(২৫) নামে জগন্নাথপুরের এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তার বন্ধু সেফু মিয়া(২৪)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত খেলু জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের নুরুল ইসলামের পুত্র। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।

দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহত যুবকের স্বজনরা নবীগঞ্জ থানায় ছুটে আসেন। নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নবীগঞ্জ থানার এসআই ফখরুজ্জামান জানান,জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নেরবাউধরন গ্রামের নুরুল ইসলামের ছেলে খেলু মিয়া ও
তার বন্ধু একই গ্রামের আব্দুল বারিকের ছেলে সেফু মিয়া আজ সকালে নবীগঞ্জ আত্মীয় বাড়ীতে আসছিলেন। সকাল ৯টার দিকে নবীগঞ্জ- কাজীগঞ্জ বাজার সড়কের করগাঁও ইউনিয়নের বেগমপুর নামক স্থানে তারা এসে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনা স্থলেই খেলু মিয়া মারা যান। গুরুতর আহত সেফু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com