1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বরণ করতে দ.সুনামগঞ্জে ব্যাপক প্রস্তুতি

  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪২১ Time View

বিশেষ প্রতিনিধি (দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি)::

করোনামুক্ত হয়ে এবং তাঁর স্বপ্নের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর শনিবার (১২ ডিসেম্বর) এই প্রথম নিজ নির্বাচনী এলাকায় আসছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

মন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে প্রায় শতাধিক তোরণ। পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন জানিয়েছেন, করোনা জয় করে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা।

এর মধ্যে রয়েছে, ৩ হাজার মোটরসাইকেল ও ৩০০টি মাইক্রোবাস নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেষ প্রান্ত মনবেগ থেকে পরিকল্পনামন্ত্রীকে নিয়ে শোভাযাত্রা করা।

সেই সাথে পরিকল্পনামন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু পর্যন্ত ১৫০টির বেশি তোরণ নির্মাণ করা হয়েছে।

সকল নেতাকর্মীরা মাননীয় পরিকল্পনামন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

পরিকল্পনামন্ত্রী ঢাকা থেকে  শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

বিমানবন্দরে পরিকল্পনামন্ত্রীকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের স্বাগত জানানোর কর্মসূচি রয়েছে।

সকাল ১০টার দিকে তিনি তাঁর গ্রামের বাড়ি শান্তিগঞ্জের ‘হিজল’ বাসভবনের উদ্যোশে রওয়ানা হবেন।

সকাল ১১টায় দলীয় নেতা কর্মীরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেষ প্রান্ত মনবেগ থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী এলাকায় প্রবেশ করবেন তিনি।

দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত শহরের সন্নিকটে আব্দুজ জহুর ব্রিজ সংলগ্ন পশ্চিমের মাঠে (ইজতেমা মাঠ) সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

দলীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় বিল পাস ও করোনা মুক্ত হয়ে দীর্ঘদিন পর পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সুনামগঞ্জ জেলা ও বিশেষ করে উনার নিজ উপজেলা দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে সরকারি ভাবেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, তার মধ্যে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন শরিফীর নেতৃত্বে মাঠে থাকবে মেডিকেল টিম ও ৬টি এ¤ু^লেন্স।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন শরিফী বলেন, ‘সুনামগঞ্জ সিভিল সার্জন স্যারের নির্দেশনায় আমরা ইতোমধ্যেই প্রস্তুতি নিয়ে রেখেছি।’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে নিয়ে আমরা সব সময়ই সক্রিয়। এখন একটু বেশিই সক্রিয়। নানান ইস্যুতে নেতাকর্মীরা পরিকল্পনামন্ত্রীকে কেন্দ্র করে মাঠে কাজ করছে। আওয়ামীলীগ সাধারণ মানুষের সংগঠন। উন্নয়নের সংগঠন। মন্ত্রী এম এ মান্নান এমপির প্রচেষ্টায় সুনামগঞ্জ জেলায় নানান উন্নয়ন হওয়ায় নেতারা তাঁকে ঘিরে নানান কর্মসূচি পালন করছে। আমরাও তাদের সাথে একাত্মতা পোষণ করে মাঠে কাজ করছি। এভাবেই পরিকল্পনা মন্ত্রীকে কেন্দ্র করে দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামীলীগ আরো সামনে এগিয়ে যাবে আশা করছি। আগামী ১২ ডিসেম্বর শনিবার সুনামগঞ্জের সুধী সমাবেশে  সবাইকে উপস্থিত থাকার আহবান করছি।’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ীলীগের সভাপতি হাজি আবদুল হেকিম বলেন, ‘এম এ মন্নান আমাদের আস্থার প্রতীক। তাঁর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আর ভালোবাসা কাজ করে। মূলত, তাঁকে কেন্দ্র করেই আমরা এখন দিনরাত মাঠে কাজ করছি।আমরা আশাবাদী, এম এ মান্নানের যোগ্য নের্তৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অনেক দূর এগিয়ে যাবে। এম এ মান্নান জেলাবাসীর জন্য এক আশির্বাদপুষ্ট নাম। আমরা তাঁর প্রতি খুবই আস্থাশীল। তার দিক নির্দেশনায় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার আওয়ামীলীগ অনেক দূর এগিয়ে যাবে। ’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com