1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বুধবার জগন্নাথপুরে আসছেন

  • Update Time : বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৪৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জে এসেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। মঙ্গলবার রাতে তিনি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়ায় নিজ বাড়িতে আসেন। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ এনামুল হক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বুধবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলায় মরহুম মারফত আলীর স্মরণ সভায় যোগদান করবেন তিনি। বিকাল ৩টায় জেলা যুবলীগের আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে যোগ দেবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টুর পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবেন সংসদ সদস্য জয়া সেনগুপ্তা, মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন এবং অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা মহিলা কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠান, বেলা ১১টায় সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, বেলা সাড়ে ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা আবুল হোসেন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজিত আলোচনা সভায় যোগদান, দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় জেলা আইনজীবী সমিতি আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।
২৫ জানুয়ারি শুক্রবার দুপুর ২টায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গৌরবের মুক্তিযুদ্ধ সংগঠনের আয়োজিত গুণীজন সংবর্ধনা, শিক্ষা সহায়তা বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
২৬ জানুয়ারি শনিবার সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত অনুষ্ঠান, দুপুর ২টায় ছাতক উপজেলার ছাতক উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজিত জনসভায় যোগদান করবেন তিনি।
২৭ জানুয়ারি রবিবার সকাল ৯টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভায় যোগদান, দুপুর ২টায় ষোলঘর স্টেডিয়ামে শিল্পপণ্য মেলার উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
এরপর বিকাল ৪টায় সিলেট ইলেক্টনিক্স জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com