1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃহস্পতিবার তিন দিনের সফরে সুনামগঞ্জ আসছেন

  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ১১৮১ Time View

স্টাফ রিপোর্টার –

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি ৩দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ আসছেন। দুপুর পৌনে ১২টায় বিমান যোগে তিনি সিলেট এসে পৌঁছবেন এবং সিলেট থেকে সড়ক পথে দক্ষিণ সুনামগঞ্জস্থ শান্তিগঞ্জের নিজ বাড়িতে যাবে। মন্ত্রী ঐদিন বিকেল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের দেয়া করোনাকালীন বিশেষ সহায়তার চেক প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন। পরে বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমীর হাসানরাজা অডিটোরিয়ামে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্রো স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন, সন্ধ্যা ৭টায় মুজিব বর্ষ উপলক্ষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ গ্যালারীর উদ্বোধন, রাত সাড়ে ৭টায় বিশ্বজন রক্তদান ও স্বেচ্ছাসেী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী। পরের দিন শুক্রবার সকাল ১০টায় ডলুরায় মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদদের ‘সমাধি সৌধের’ উন্নয়ন কাজের উদ্বোধন করবেন তিনি। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ইশাকপুর শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, বেলা ১১টায়  জগন্নাথপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর ১২টায় মইয়ার হাওরের চিলাউড়া পয়েন্টে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মন্ত্রী। বিকাল সোয়া ৫টায় মন্ত্রী বিমানযোগে সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির মন্ত্রীর সফরসূচি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com