স্টাফ রিপোর্টার – পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।গত কয়েক দিন ধরে মন্ত্রী হালকা জ্বর সর্দিতে ভূগলে চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। বয়স বিবেচনায় তাকে আজ সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে জানান, পরিকল্পনা মন্ত্রীর শারিরীক অবস্থা ভালো আছে। বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। প্রসঙ্গত করোনা সংক্রমণ পরিস্থিতির শুরু থেকে মানুষের পাশে থেকে দিন রাত জনকল্যাণে কাজ করে গেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। নির্বাচনী এলাকা সহ সরকারের গুরুত্বপূর্ণ কাজে তাঁর সরব উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।
Leave a Reply