স্টাফ রিপোর্টার- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ। আজ সোমবার পরিকল্পনা মন্ত্রীর দপ্তরে ফুল দিয়ে মন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে শ্রমিক লীগের নতুন কমিটির নেতারা। জগন্নাথপুর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক নুরুল হক, সদস্য সচিব জাহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রব্বানী মিয়া, শরিফ হোসেন শিপন,সদস্য সৈয়দ জয়তুন মিয়া,বাবুল দাশ,রফু মিয়া,রবিউল মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করেন।
এসময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটির নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করে যাওয়ার আহ্বান জানান।
জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগ আহ্বায়ক নুরুল হক বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর সাথে আমরা শ্রমিক লীগের নতুন কমিটির পক্ষ থেকে সৌজন্যে সাক্ষাৎ করে তার সার্বিক সহযোগীতা কামনা করি। তিনি আমাদেরকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
Leave a Reply