1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

পরিকল্পনামন্ত্রী করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা জানিয়ে জগন্নাথপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ২৪১ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ) আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত সাংসদ বিদায়ী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানকে পরিকল্পনা মন্ত্রনালয়ে পূর্নমন্ত্রী করায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি অভিনন্দন জানিয়ে জগন্নাথপুর পৌরশহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মন্ত্রীসভায় শপথ গ্রহনের পর পরই জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করেন আনন্দ উল্লাস করেন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সৎ, স্বজ্জন ও মেধাবী রাজনীতিক হিসেবে সবাই নিকট এমএ মান্নান মহোদয় পরিচিত। তাঁর শাসনামলে গত ১০ বছরের রাস্তা-ঘাট, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সার্বিক উন্নয়ন হয়েছে। ২২বছর পর পূর্নমন্ত্রী করায় আমরা আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com