স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের স্হায়ী কমিটিতে অনুমোদন হওয়ায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে আনন্দ র্যালীর আয়োজন করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক আবুল জব্বার,পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার আবদুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারন সম্পাদক শাহ রুহেল প্রমুখ
আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর প্রচেষ্টায় শিক্ষা মন্ত্রণালয়ের স্হায়ী কমিটির সভায় সম্প্রতি শান্তিগঞ্জে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও শিক্ষা মন্ত্রী দীপু মনিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। তাই তাদের কে অভিনন্দন জানিয়ে
আমরা আওয়ামী লীগের উদ্যাগে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকম কে জানান,উপজেলা আওয়ামী লীগের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানিয়ে দুপুর দুইটায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের হবে। এতে যথাসময়ে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করছি।
Leave a Reply