1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পৌর চত্বরে মেয়র আব্দুল মনাফের মরদেহে শ্রদ্ধা নিবেদন

  • Update Time : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৬৮৭ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ কে ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে। আজ সকালে জগন্নাথপুর পৌর সভার মেয়র আলহাজ্ব আবদুল মনাফ এর মরদেহ জগন্নাথপুর পৌরসভায় নিয়ে আসলে পৌর সভার প্যানেল মেয়র,কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ তাঁর কফিন বরন করে পৌর সভার নতুন ভবনে নিয়ে যান।পরে পৌর সভার সামনে মঞ্চে লাশ রাখা হলে শোকার্ত জনতা তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে ভীড় করেন। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর পক্ষে পৌর মেয়রের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জগন্নাথপুর পৌর পরিষদ, উপজেলা পরিষদ, ছাত্র পৌর পরিষদ,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর বাজার বণিক সমিতি, বাজার তদারক কমিটি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, জগন্নাথপুর সরকারি কলেজ,উপজেলা রাধারমন সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন দোয়া পরিচালনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথপুর পৌর সভার প্রকৌশলী সতীশ গোস্বামী। বিকেল তিনটায় জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে জানাযা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com