1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে নববর্ষ উদযাপন করবে না পাকিস্তান

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে ২০২৪ সালের নববর্ষ উদযাপনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জাতির উদ্দেশে সংক্ষিপ্ত এক ভাষণে দেশবাসীকে এবার নববর্ষ উদযাপন না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। খবর এনডিটিভির।

আনোয়ারুল হক বলেন, ফিলিস্তিনের ভয়াবহ ও উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য এই বছর নববর্ষের উদযাপানের যে কোনো অনুষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।

তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর হাতে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা সহিংসতা ও অবিচারের সব সীমা ছাড়িয়ে গেছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বোমাবর্ষণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯ হাজার শিশু নিহত হয়েছে।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আরও বলেন, গাজা ও পশ্চিম তীরের নিরপরাধ শিশু ও নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গণহত্যার ঘটনায় সমগ্র পাকিস্তানি জাতি ও মুসলিম বিশ্ব ব্যথিত।

 

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দুবার সহায়তা প্যাকেজ পাঠিয়েছে পাকিস্তান। তৃতীয় প্যাকেজ পাঠানোর তোড়জোড় চলছে বলেও জানান তিনি।

আনোয়ারুল হক বলেন, ফিলিস্তিনে সময় মতো সহায়তা প্রদান এবং গাজায় আহত মানুষদের সরিয়ে নিতে পাকিস্তান জর্ডান ও মিসরের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। এ ছাড়া পাকিস্তান বিভিন্ন বৈশ্বিক ফোরামে ফিলিস্তিনি জনগণের দুর্দশার কথা তুলে ধরার চেষ্টা করছে। ইসরায়েলি হামলা বন্ধ করতে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com