1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

ফেল করা ১১৮৭ শিক্ষার্থী পাস, জিপিএ-৫ পেল ৭৬৯ জন

  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ফেল করা ১ হাজার ১৮৭ পরীক্ষার্থী পাস করেছেন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৬৯ শিক্ষার্থী।
৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে।
আন্তঃশিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৫৮ জন, দিনাজপুরে ৮৯ জন, যশোরে ৪৩ জন, সিলেটে ৪১ জন, ময়মনসিংহে ৩০ জন, চট্টগ্রামে ৪৫ জন, কুমিল্লায় ১১৫ জন এবং বরিশালে ১৪ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪১৭ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডে ১০৯ জন, রাজশাহীতে ৩৬ জন, দিনাজপুরে ৩৪ জন, যশোরে ৬১ জন, সিলেটে ৩৮ জন, ময়মনসিংহে ৬৯ জন, চট্টগ্রামে ২৯ জন, কুমিল্লায় ৩৭ জন এবং বরিশালে ৪১ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৭৪ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এরপর ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এসময় ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com