স্টাফ রিপোর্টার::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৫ আগষ্ট) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যােগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে রসুলগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা ক্বারী আমিরুল ইসলাম পরিচালনায় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাহবুব, সহ সহসভাপতি চাঁন মিয়া, মাওলানা ওমর ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র শীল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিলু মিয়া।
Leave a Reply