1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক সুনামগঞ্জে ঈদের আনন্দে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল বাইকচালকের

বঙ্গবন্ধুর সমাধিতে কাদের সিদ্দিকীর রাত্রিযাপন

  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫

গোপালগঞ্জ প্রতিনিধি:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে রাত্রিযাপন করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী, পুত্র ও কন্যাসহ দলীয় নেতাকর্মীরা।
বুধবার রাতে অর্ধশত নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া পেঁৗছান কাদের সিদ্দিকী। স্ত্রী, পুত্র ও কন্যারা রেস্ট হাউসে অবস্থান করলেও তিনি বঙ্গবন্ধুর সমাধি স্তম্ভের মেঝেতে রাত্রিযাপন করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা সমাধিসৌধের বাইরে বিভিন্ন স্থানে মশারি টাঙিয়ে অবস্থান নেন।
পরে বৃহস্পতিবার তিনি শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তার কবর জিয়ারত, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় তার স্ত্রী নাসরিন সিদ্দিকী, পুত্র দীপ সিদ্দিকী, বড় মেয়ে কুঁড়ি সিদ্দিকী, ছোট মেয়ে কুশি সিদ্দিকী, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আবদুস সালামসহ অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দেশব্যাপী বিএনপি-জামায়াত জোটের চলমান অবরোধ, নাশকতা ও সহিংসতা বন্ধের দাবি জানান কাদের সিদ্দিকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com