1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বন্যায় প্লাবিত হয়েছে জগন্নাথপুরের অফিস পাড়া-ধর্মীয় প্রতিষ্ঠান বাসাবাড়ি

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১১১৫ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) জগন্নাথপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে

সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের ভবন প্রাঙ্গণে বিস্তীর্ণ হয়েছে বন্যার পানি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচ তলায় সিঁড়ির সামনে পানি উঠেছে।
উরু সমান পানি রয়েছে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) কার্য়ালয় এলাকায়। অফিসে কাজে আসা লোকজনকে উরু সমান পানি মারিয়ে চলাফেরা করতে হচ্ছে। উপজেলা পরিষদের জামে মসজিদ এবং উপজেলা সদর জামে মসজিদের সামন পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলা পরিষদের কমপ্লেক্সে এলাকার বাসাবাড়ি এলাকায় পানি উঠেছে। এসব এলাকায় চলাচলের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ফলে লোকজন দুর্ভোগে পড়েছেন।
এদিকে নতুন করে উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর সবজি বাজার, মাছ বাজার এলাকার একাংশে পানি ওঠেছে।

এছাড়া পৌরশহরের সিএ মার্কেট এলাকা, ইকড়ছই, হাসিমাবাদ, ভবানিপুর, যাত্রাপাশা, শেরপুর, জগন্নাথপুর এলাকাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় বন্যার পানি বেড়েছে। অসংখ্য পাড়া মহল্লার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এলাকাবাসি জানিয়েছেন, অব্যাহত ভারী বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জগন্নাথপুর পৌরসভা, কলকলিয়া, চিলাউড়া হলদিপুর, রানীগঞ্জ ইউনিয়ন উপজেলার প্রায় ৫০ গ্রামের মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরে বিভিন্ন এলাকায় পানি বেড়েছে। বন্যাদুর্গত এলাকায পরির্দশন করে ত্রাণ বিতরণ করছি আমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com