স্টাফ রিপোর্টার – বহুল প্রত্যাশীত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বববদ্যালয় চূড়ান্ত আইন অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। আজ
সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন লাভ করে। মন্ত্রীসভার বৈঠক থেকে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদনের স্বপ্নদ্রষ্টা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
প্রসঙ্গত গত ৩০ ডিসেস্বর মন্ত্রীসভার বৈঠকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন লাভ করেছিল। আজ বৈঠকে আইনটি চূড়ান্ত অনুমোদন লাভ করায় সুনামগঞ্জে আনন্দের বন্যা বইছে। এদিকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন লাভ করায় সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply