1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক

বাঁশঝাড়ে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার ডিজেল মজুত

  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নাটোরের সিংড়া উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার জ্বালানি তেল লুকিয়ে রেখেছিলেন রুবেল হোসেন নামের এক জ্বালানি তেল ব্যবসায়ী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, সিংড়া বাজারের সততা ট্রেডার্সের মালিক রুবেল হোসেন উচ্চ মূল্যে জ্বালানি তেল বিক্রির চক্রান্ত করছেন—এমন খবর পেয়ে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত আজ বেলা দুইটার দিকে সিংড়ার নিংগুইন এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, রুবেল হোসেন মাটির নিচে পানির ট্যাংক বসিয়ে ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) লুকিয়ে রেখেছেন। তাৎক্ষণিক ওই ব্যবসায়ীকে সেখানে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তেল লুকিয়ে রাখার কথা স্বীকার করেন।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে লুকিয়ে রাখা তেল সিংড়া বাজারের সততা ট্রেডার্সে স্থানান্তরের নির্দেশ দেন এবং নির্ধারিত মূল্যে বিক্রির পরামর্শ দেন।

অভিযান চালানোর সময় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, তেল সংরক্ষণের অনুমতি থাকলেও ওই ব্যবসায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি। বেআইনিভাবে মজুত করে তিনি কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা করছিলেন। সূত্র-প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com