1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের লেবাননে যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ ভালো কাজে অবিচল থাকার প্রতিদান জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাবে সরকার জনগণের ওপর চাপ কমাতে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর বা ভ্যাট ও আবগারি শুল্ক অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে রাজস্ব আহরণ এবং কিছু খাতে লাগাম টানতে সম্পূরক শুল্ক হারে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে সেসব পণ্যের দাম কমতে পারে।

১. ব্যাংক ব্যালান্সে আবগারি শুল্ক: এখন থেকে ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে। এটি ছোট সঞ্চয়কারীদের জন্য বড় স্বস্তির খবর।

২. এলএনজির ভ্যাট: এলএনজির আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে দেশে জ্বালানির দাম স্থিতিশীল রাখতে সহায়তা হবে।

৩. নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভ্যাট: স্যানিটারি ন্যাপকিন, প্যাকেট করা তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলো নারী, শিশু ও শিক্ষার্থীদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

৪. কম্পিউটার মনিটরের ভ্যাট: ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও প্রযুক্তি পণ্যকে আরও সহজলভ্য করতে সাহায্য করবে।

সম্পূরক শুল্কের পরিবর্তনের কারণে কিছু পণ্যের দাম বাড়তে পারে।

৫. সিগারেট পেপার: বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ১৫০ শতাংশের পরিবর্তে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এটি ধূমপান নিরুৎসাহিত করার একটি পদক্ষেপ।

৬. এটিটি সেবা: ওটিটি বা ওভার দ্য টপ প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে নেটফ্লিক্স, হইচই, অথবা আইফ্লিক্সের মতো সেবার খরচ কিছুটা বাড়তে পারে।

সুত্র- আজকের পত্রিকা

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com