1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানের ইউরেনিয়াম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর আজ জুমাতুল বিদা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী জগন্নাথপুরে ৫০০ পরিবার পেল হিল সামাজিক সংগঠনের ঈদ বস্ত্র সুনামগঞ্জে ধান ক্ষেতে শিশুর লাশ উদ্ধার চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার জগন্নাথপুরের নলজুর নদে হঠাৎ পানি, পারাপারে দুর্ভোগ, বন্ধ হয়ে গেল সেতুর কাজ

বিএনপিতে যোগদান করলেন রেজা কিবরিয়া

  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া।

সোমবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এ সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

যোগ দেয়ার পর রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি আমি।

এসসময় মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত গর্বিত যে, রেজা কিবরিয়া এসে বিএনপিতে যোগ দিয়েছেন। আমি আমাদের দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। তাকে স্বাগত জানাচ্ছি।
সূত্র মানব জমিন.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com