1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

বিএসএফের অতি সক্রিয়তায় নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে: মমতা

  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শনিবার কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের ২৫তম বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিন সীমান্ত সুরক্ষা, সীমান্ত নিরাপত্তা নিয়ে মুখোমুখি অবস্থানে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বৈঠকে আরও অংশ নেন পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের সদস্য রাজ্য বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওডিশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরা।
মমতার বক্তব্যের প্রেক্ষিতে অমিত শাহ বলেন, সীমান্ত নিরাপত্তায় শুধুমাত্র বিএসএফের ঘাড়ে দ্বায়িত্ব চাপাতে পারে না রাজ্য। আগের সরকারের অনেক খামতি ছিল, আমরা সেই খামতি পূরণ করেছি। সীমান্ত রক্ষায় অগ্রগতির জন্য আমরা কাজ করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানান, পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা, এক দেশ-এক পুলিশ, ডিভিসির পানি বণ্টন, মহানন্দা ও ময়ূরাক্ষীর পানি বণ্টন, রেলের ফ্রেট করিডর তৈরির জমি অধিগ্রহণ, বনাঞ্চল, খনি-সহ প্রায় ৪০টি বিষয়ে বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে।
তবে এই বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে রাজ্য বা কেন্দ্র থেকে কিছু বলা হয়নি।

এর আগে ৫ নভেম্বর এই বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ব্যস্ত থাকার কারণে বৈঠকটি বাতিল হয়। এই বৈঠকে যোগ দিতে শুক্রবারই শহরে পৌঁছেছেন অমিত শাহ। বৈঠক শেষে শনিবারই দিল্লিতে ফিরে যাবেন অমিত শাহ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com