1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিদ্বেষ সৃষ্টি করা শয়তানের কাজ

  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৫০ Time View

মানুষের মধ্যে পরস্পর ঝগড়া-বিবাদ বাধিয়ে বিদ্বেষ সৃষ্টি করা শয়তানের কাজ। শয়তান মানুষকে মহান আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য করে তুলতে ও আল্লাহর স্মরণ থেকে বেখবর করে রাখতে এমনটি করে। এবং তা করতে গিয়ে সে বহু পথ অবলম্বন করে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘শয়তান শুধু মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করতে চায়। আর (চায়) আল্লাহর স্মরণ ও সালাত থেকে তোমাদের বাধা দিতে। অতএব, তোমরা কি বিরত হবে না?’ (সুরা : মায়েদা, আয়াত : ৯১)
তাই মুসলমানের দায়িত্ব হলো, শয়তানের এসব ফাঁদে পা না দিয়ে পরস্পর ভ্রাতৃত্ব বজায় রাখা। এবং যেসব কাজের কারণে পরস্পর দূরত্ব ও বিদ্বেষ সৃষ্টি হয়, সেগুলো থেকে বিরত থাকা। মহানবী (সা.) সাহাবায়ে কেরামকে এমন কিছু কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী (সা.) বলেছেন, ‘তোমরা (অন্যের ওপর মন্দ) ধারণা করা থেকে বিরত থাকো, ধারণা বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ তালাশ করো না, গোয়েন্দাগিরি করো না, পরস্পর হিংসা পোষণ করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ো না; বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও।’ (বুখারি, হাদিস : ৬০৬৪)

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com