1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা বাংলাদেশ: প্রধানমন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথিবীর মধ্যে বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে বাংলাদেশ। কারণ, আমরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিচ্ছি। এখানে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের জন্য ইউটিলিটিজ সার্ভিসসহ সকল ব্যবস্থা আমরা অর্থনৈতিক অঞ্চলে করে দিচ্ছি।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতাধীন বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক (জাপানিজ অর্থনৈতিক) অঞ্চলের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী। এসময় জাপানের সহযোগিতায় উন্নয়ন কর্মকাণ্ডগুলোর কথা তুলে ধরে জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ভৌগলিক অবস্থার কারণে বাংলাদেশ ৩০০ কোটিরও বেশি মানুষের বাজার হতে পারে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তো আছেই। আমি আশা করি, জাপানের উদ্যোগটা অন্যান্যদেরও আগ্রহী করবে। জাপানকে ধন্যবাদ, তাদের সঙ্গে আমাদের অংশীদারত্বে অনেক প্রকল্প আছে। ব্যবসাবান্ধব আরও অনেক প্রকল্প হবে আশা করি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com