1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় ভোটারদের কাছে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং স্থানীয় যোগাযোগকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করবে ক্ষমতাসীন দল বিএনপি। স্থানীয় দলের এমপিদের সঙ্গে জেলা ও উপজেলার নেতারা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করবেন। এক্ষেত্রে দলের জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন ও অগ্রাধিকার দেবে দলটি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা ও নওগাঁ জেলার নেতাদের সঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় রাজশাহী বিভাগের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, জয়পুরহাট জেলা ও নওগাঁ জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সূত্রে জানা গেছে, সভায় স্থানীয় সরকার নির্বাচনের আগেই জেলা ও উপজেলাসহ সকল কমিটি পুনর্গঠন করা হবে, না কি নির্বাচনের পরে কমিটি করা হবে- সেবিষয়ে নেতাদের মতামত নেয়া হয়। তবে এবিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সকল জেলায় নেতাদের সঙ্গে আলোচনা শেষে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

মতবিনিময়ে উপস্থিত নামপ্রকাশে অনিচ্ছুক তিন নেতা জানিয়েছেন, সভায় চাওয়া-পাওয়ার বিভিন্ন দাবি জানিয়েছেন নেতা। একই সঙ্গে কিছু অভিযোগও জানিয়েছেন তারা। এছাড়া সভায় দল সাংগঠনিকভাবে শক্তিশালী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও সূত্রটি জানায়। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com