1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বিপদসীমার ১৮ সে.মি উচ্চতায় প্রবাহিত হচ্ছে কুশিয়ারা

  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলার ৪টি স্টেশনে নদীর পানি বেড়েছে ও একটি স্টেশনে কমেছে। তবে শুধুমাত্র শাল্লা উপজেলার মারকুলি স্টেশনে বিপদসীমার ১৮ সে.মি উচ্চতায় কুশিয়ারা নদীর পানি প্রবাহিত হচ্ছে।
বাপাউবো সূত্রে জানা যায়, সুরমা সকাল ৯টায় সুনামগঞ্জ স্টেশনে ১০ সে.মি বেড়ে ৭.৩০ সে.মি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৫০ সে.মি নিচে রয়েছে। ছাতকে ২১ সে.মি বেড়ে ৮.৩৮ সে.মি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৩২ সে.মি নিচে রয়েছে। কুশিয়ারা মারকুলি স্টেশনে ৭ সে.মি বেড়ে ৭.২৩সে.মি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ১৮ সে.মি উপরে রয়েছে, যাদুকাটা লাউড়েরগড়ে ৪২ সে.মি কমে ৭,২৮সে.মি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৭৭ সে.মি নিচে রয়েছে। দিরাই উপজেলায় পুরাতন সুরমা নদীর পানি ৩ সে.মি বেড়ে ৫.৮১ সে.মি উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার ৭.৭৪ সে.মি নিচে রয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় ছাতকে ১২ মি.মি, সুনামগঞ্জে ৭৭ সেমি, লাউড়েরগড়ে ১০৪ মি.মি, দিরাইয়ে ২০ মি.মি বৃষ্টিপাত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com