1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

বোরকা পরা ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক খুন

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বোরকা পরা ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা তিলক চক্রবর্তী নামে আরেক যুবক আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ঘটে এ ঘটনা। বুধবার পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, চক্রশালা এলাকায় তিন ছিনতাইকারী ঘুরাঘুরি করছিলেন। তাদের মধ্যে একজন বোরকা পরা ছিলেন। বোরকা পরা ছিনতাইকারী ওই দুই যুবক এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ মারা যান। আহত তিলক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা চক্রশালা এলাকার বাসিন্দা।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ মারা যান। আহত তিলক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, স্থানীয়রা বোরকা পরা ছিনতাইকারী আবিদুর ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। অন্যরা পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। সূত্র-এশিয়া পোষ্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com