1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখি লড়াইয়ের আভাস

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১১১৩ Time View

স্টাফ রিপোর্টার়::
জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত আগামীকাল বুধবার। সোমবার রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে প্রচারনা শেষ হয়েছে।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (তালা), যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকি ( টিয়া পাখি), উপজেলা যুবলীগের সাঘারণ সম্পাদক আবুল হোসেন লালন (মাইক) সহসভাপতি সালেহ আহমদ ও যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ তুহেল আহমদ (টিউবওয়েল)।
এসব প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র ভোটের মাঠে অনেকটা সুবিদাজনক স্থানে রয়েছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, শেষ মূহূর্তের প্রচার প্রচারনায় জমে উঠেছে নির্বাচনী উৎসব। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি বিরামহীন প্রচারনায় অংশ নেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র অনেকটা এগিয়ে রয়েছেন॥ তিনি পরিক্ষিত একজন রাজনৈতিক কর্মী হিসেবে উপজেলাজুড়ে তাঁর পরিচিত হয়েছে। দীর্ধদিন ধরে আওয়ামী লীগ রাজনৈতিক সঙ্গে সক্রীয়ভাবে জড়িত। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন অনুসারী বীরেন্দ্রের সঙ্গে ভোটের মাঠে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে আওয়ামী লীগের একটি বড় অংশ। এ প্রার্থী ব্যাপক প্রচারনায় জোরেসুরে সুরে উঠেছে। অপর দিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল ও সৈয়দ তুহেন আহমদ ভোটযুদ্ধে লড়ছেন মাঠে। শেষদিকে বীরেন্দ্র. লালন ও তুহেনের মধ্যে ত্রিমুখী লড়াই জমে উঠতে পারে বলে অনেক ভোটার মনে করছেন।
এদিকে যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মতিন লাকির পক্ষে প্রকাশ্য ভোটের মাঠে স্থানীয় বিএনপির নেতাদের দেখা যায়নি। তবে বিএনপি যদি ভোটকেন্দ্র মুখে হয় তবে চরম সৃষ্টি করতে পারেন লাকি।
এদিকে উপজেলা যুবলীগের সহসভাপতি সালেহ আহমদ আঞ্চলিকতা সুর তোলে প্রচারণা চালান। রানীগঞ্জ. চিলাউড়া ও পাইলগাঁও এই তিন ইউনিয়নে একক প্রার্থী সালেহ আহমদ।
সালেহ আহমদ। আঞ্চলিকতা কাজে লাগাতে পারলে সুবিদাজনক স্থান তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে এ প্রার্থীর।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুজিবুর রহমান জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী ২ নভেম্বর ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ভোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ ভোট।তার মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩২৩ জন নারী ভোটার ৯৩ হাজার ৭১৬ জন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com